মাধবপুরে চোরাই মোবাইল ফোন ও ল্যাপটপ সহ পাচারকারী গ্রেফতার

প্রকাশিত January 26, 2023
মাধবপুরে চোরাই মোবাইল ফোন ও ল্যাপটপ সহ পাচারকারী গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ চোরাই নামিদামী ব্যান্ডের মোবাইল ফোন ও ল্যাপটপ সহ হযরত আলী সিয়াম নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে। সে উপজেলার করড়া গ্রামের ছায়েদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত হযরত আলী সিয়ামকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই রাজীব কুমার রায় একদল পুলিশ নিয়ে নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামে ছায়েদ মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে নামিদামী ব্র্যান্ডের ১৮টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ সহ হযরত আলী সিয়ামকে গ্রেফতার করে।