মাধবপুরে চা শ্রমিক গৌড় সম্প্রদায়কে আদিবাসী তালিকাভুক্ত করার দাবি

প্রকাশিত April 10, 2023
মাধবপুরে চা শ্রমিক গৌড় সম্প্রদায়কে আদিবাসী তালিকাভুক্ত করার দাবি

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিক গৌড় সম্প্রদায়ের দ্বি-বার্ষিক সামাজিক সম্মেলন থেকে গৌড় সম্প্রদায়কে ‘আদিবাসী’ তালিকাভুক্ত করার দাবি জানানো হয়েছে।
রবিবার, ৯ এপ্রিল বিকেলে উপজেলার সুরমা চা বাগানে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়।
পরে কালিচরন গৌড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুরমা চা বাগানের ব্যবস্থাপক বাবুল কুমার সরকার, লস্করপুর ভ্যালির সভাপতি রবীন্দ্র গৌড়, মৌলভীবাজার চা জনগোষ্ঠীর আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক, সেক্রেটারি মিনাজ বেসরা, গৌড় সম্প্রদায়ের নেতা দোলন গৌড় জয়নাল, নীলা গৌড়, হরিলাল গৌড় ও দ্বিপ কর্মকার।
সম্মেলনে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা বাগানের গৌড় সম্প্রদায়ের চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে গৌড় সম্প্রদায়ের নারী-পুরষরা নৃত্য পরিবেশন করেন।