মাধবপুরে চা বাগান থেকে চোরদের কেটে ফেলা আকাশমনি গাছ উদ্ধার

প্রকাশিত May 31, 2023
মাধবপুরে চা বাগান থেকে চোরদের কেটে ফেলা আকাশমনি গাছ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একটি চা বাগানের ভিতর থেকে গাছ চোরদের কেটে ফেলে রাখা গাছ উদ্ধার করা হয়েছে।
বন বিভাগের কর্মীরা সোমবার, ২৯ মে দুপুরে বৈকণ্ঠপুর চা বাগানে অভিযান চালিয়ে ১০ ঘনফুট আকাশমনি গাছ উদ্ধার করেন।
রঘুননন্দন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, খবর পেয়ে বৈকণ্ঠপুর চা বাগানের ভিতর অভিযান চালিয়ে কেটে ফেলে রাখা অবস্থায় ১০ ঘনফুট আকাশমনি গাছ উদ্ধার করা হয়।
গাছগুলো জগদীশপুর বিট অফিসে জমা রাখা হয়েছে।