মাধবপুরে চা বাগানে জন্ম-মৃত্যু নিবন্ধন ও বিদ্যালয়ে ভর্তি বিষয়ক ক্যাম্পেইন

প্রকাশিত January 22, 2023
মাধবপুরে চা বাগানে জন্ম-মৃত্যু নিবন্ধন ও বিদ্যালয়ে ভর্তি বিষয়ক ক্যাম্পেইন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চা শ্রমিক ও তাদের সন্তানদের বিনামূল্যে শতভাগ জস্ম-মৃত্যু নিবন্ধন ও সন্তানদের বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সুরমা চা বাগানের নাচঘরে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান, তুহিন হোসেন, মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দিপেন সিংহ, সুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন ও ভ্যালির সভাপতি রবীন্দ্র গৌড়।
২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে জন্ম-মৃত্যু নিবন্ধন করা হবে।