মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সিএনজি স্টেশনে চাঁদাবাজির ঘটনায় দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার সকালে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলা সদর থেকে এই যুবকদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার পশ্চিম মাধবপুর গ্রামের বাবু মিয়া ও রশিদ মিয়া।
এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এর আগে মাধবপুর উপজেলা অটোরিকশা, অটোটেম্পু, মিশুক, বেবিটেক্সি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলম খান বাদি হয়ে শ্রমিকদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের অভিযোগে সংগঠনের সভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।