মাধবপুরে গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত January 14, 2023
মাধবপুরে গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিক পরিচয় দানকারী সাইফুল ইসলাম অরুণ ও তার সহযোগী সুজন মিয়াকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি গাঁজা সহ আটক করেছে।
শনিবার ভোর রাতে মনতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা ১ কেজি গাঁজা সহ তাদেরকে আটক করে। আটক সাইফুল ইসলাম অরুণ উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সুজন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরিপুর উপজেলায়।
মনতলা বিজিবি ক্যাম্পের সুবেদার রফিক উদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
সাইফুল ইসলাম অরুণ দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের কাছে সাংবাদিক পরিচয় দিচ্ছিল। তার বিরুদ্ধে আগেরও মাদক মামলা রয়েছে।