মাধবপুরে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন শিল্পপতি

প্রকাশিত December 29, 2022
মাধবপুরে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন শিল্পপতি

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় ৪ শ ২০ জন গরীব-অসহায় মানুষের মাঝে বিশিষ্ট শিল্পপতি সৈয়দ সাজ্জাদ হোসেন শীতবস্ত্র বিতরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি মাধবপুর পৌর এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই উপহার তুলে দেন।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে ও আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর বাবুল হোসেন, আফজল পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুকুর রহমান ও সাংবাদিক আলমগীর কবির।