মাধবপুরে কোরবানির পশুর হাটে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা

প্রকাশিত June 14, 2024
মাধবপুরে কোরবানির পশুর হাটে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা

মাধবপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহার বাকি আর মাত্র দুদিন। এর মধ্যে কোরবানির পশু বেচাকেনা সারতে হবে। তাই প্রতিটি হাটে ক্রেতা-বিক্রেতারা দারুণ ব্যস্ত সময় পার করেছন।
প্রতি বছর পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে যেমনি খামারিরা তেমনি ব্যক্তিগতভাবেও অনেকে গরু পালন করেন। পরম যত্নে প্রস্তুত করেন কোরবানির হাটে তোলার জন্যে-ভাল দাম পাওয়ার জন্যে। অন্যদিকে ক্রেতাদের প্রস্ততি থাকে সাধ্যের মধ্যে ক্রয় করার।
মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের তরুণ উদ্যোক্তা মুক্তাকিন চৌধুরীর খামারে এবার শতাধিক গরু প্রস্তুত করা হয় কোরবানির হাটে তোলার জন্যে। এর মধ্যে দেশী গরু থেকে শুরু করে শাহিওয়াল, জার্সি, ফ্রিজিয়ান এবং গুড্ডি জাতের গরুও রয়েছে।