মাধবপুরে কৃষিফার্মে শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়ন দাবিতে মানবন্ধন

প্রকাশিত May 2, 2025
মাধবপুরে কৃষিফার্মে শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়ন দাবিতে মানবন্ধন

মাধবপুর প্রতিনিধি : মহান মে দিবসে হবিগঞ্জের মাধবপুরে কৃষিফার্মে শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে বিএডিসি শ্রমিক ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে প্রথমে শোভাযাত্রা বের করা হয়।
পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে ৯ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তাফাজুল ইসলাম রাজু, প্রদীপ কুমার দেব, সুমন চন্দ্র ঘোষ ও আব্দুল্লাহ আল বাকী আজাদ সহ অন্যরা।