মাধবপুরে কাসিমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত February 14, 2025
মাধবপুরে কাসিমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাসিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীনবরন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফ্রেরুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির নেতা আব্দুল জলিল, আব্দুল হালিম বাদল ও যুবদল নেতা ফারুক আহামেদ সহ অন্যরা।