মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা ও সড়কের জায়গা দখল করে নির্মাণ করা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো কামরুজ্জামানের নেতৃত্বে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে মাধবপুর থানা পুলিশ সহযোগিতা করে।