মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে আয়োজিত আব্দুল জব্বার আছকির ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষ হয়েছে।
নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা মাঠে নোয়াপাড়া ব্লাড সোসাইটি এই টুর্নামেন্টের আয়োজন করে।
মঙ্গলবার, ১২ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় জনি-তামিম জুটি। রানারআপ হয় শামিম-ইমন জুটি।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ব্লাড সোসাইটির সভাপতি আব্দুল জব্বার আছকির, সংগঠক আব্দুল কুদ্দুস ও আব্দুল ওয়াহাব মানিক সহ অন্যরা।
বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।