মাধবপুরে আইসিডিডিআরের উদ্যোগে শিশুর মেধা বিকাশে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত May 31, 2024
মাধবপুরে আইসিডিডিআরের উদ্যোগে শিশুর মেধা বিকাশে কর্মশালা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শিশুর মেধা বিকাশে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৩০ মে দুপুরে আইসিডিডিআরের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিডিডিআরের সিনিয়র রিসার্চ অফিসার মাসুমা কাউসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম সহ অন্যরা।
কর্মশালায় বক্তারা বলেন, ০ থেকে ৩ বছরের শিশুর সঠিক ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা কমিউনিটি ক্লিনিকে বুদ্ধি বিকাশ শেখাতে এবং কাজের ফাঁকে ফাঁকে অভিভাবকদের মজা করে শিশুর সঙ্গে বেশি করে খেলতে হবে।
তারা বলেন, শিশুর প্রতি ভালবাসা প্রকাশ করলে শিশুও অন্যদের ভালবাসতে শিখবে।