মাধবপুরে আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব

প্রকাশিত February 18, 2025
মাধবপুরে আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব

মাধবপুর প্রতিনিধি : হবিগন্জের মাধবপুরে কাশিমনগর আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি/৫ ফাল্গুন) দুপুরে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক আল মাসুদ লোকমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, চৌমোহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ড জরিপ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমাছ, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা শরিফ উদ্দিন মাছুম, সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া ও সাংবাদিক জামাল মো আবু নাছের।