মাধবপুরে অভিভাবক সমাবেশ গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রকাশিত November 21, 2024
মাধবপুরে অভিভাবক সমাবেশ গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

মাধবপুর প্রতিনিধি : হবিগন্জের মাধবপুর উপজেলার কাশিমনগর আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের অভিভাবক সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর/অগ্রহায়ণ) দুপুরে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মো আল মাসুদ লোকমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাওলানা ক্বারি নবীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, আবুল খায়ের, সাবেক ছাত্রনেতা মীর্জা ইকরাম, আব্দুর রহমান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সৈয়দ বোরহান উদ্দিন ও জাকির হোসেন।
পরে সাংবাদিক রাজীব দেব রায় রাজু সহ গুণীজনদেরকে সম্মাননা ক্রেস্ট ও কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়া হয়।