মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার, ২৮ নভেম্বর দুপুরে ইসলামী ব্যাংক আউটলেট শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মো জাকির হোসেন।
এর আগে ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল আলীমের সভাপতিত্বে ও শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট মো নাজমুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌমোহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাউথ কাশিমনগর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলোয়ার আলী, সাবেক ব্যাংক কর্মকর্তা তাহের উদ্দিন, সাবেক ইউপি সদস্য বজলুর রহমান ভূঁইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওসার আহমেদ, ধর্মঘর বাজার কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরী ও ব্যবসায়ী আব্দুল হাফিজ।