মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ৭ এপ্রিল বিকেলে উপজেলার চৌমোহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনুর রশিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাহমুদ হোসেন ও কৃষক আব্দুল বাছির বদু মিয়া।