মাধবপুরের আদাঐর ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত May 29, 2023
মাধবপুরের আদাঐর ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের ৩ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার, ২৮ মে দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মো খুর্শিদ আলম এই বাজেট ঘোষণা করেন।
ইউনিয়ন পরিষদ সচিব আলফাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি মেম্বার মজিবুর রহমান, আব্দুল আহাদ ফকির সুনর, বাবুল হোসেন, সাংবাদিক রাজীব দেব রায় রাজু সহ অন্যরা।