মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নবীগঞ্জে ৪০০ ইয়াবা সহ একজন আটক

প্রকাশিত June 23, 2025
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নবীগঞ্জে ৪০০ ইয়াবা সহ একজন আটক

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৪০০ ইয়াবা সহ একজনকে আটক করেছে ।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ জুন) সকালে উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামে অভিযান চালিয়ে রাসেল আহমদ নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় রাসেল আহমদের বসতঘরে একটি স্বচ্ছ পলিথিন ব্যাগের ভেতরে ইয়াবাগুলো পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
রাসেল আহমদকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো. কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।