মহিষখলায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

প্রকাশিত December 1, 2025
মহিষখলায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে বিএনপির উদ্যোগে পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর/১৫ অগ্রহায়ণ) বিকেলে পূর্বঘোষিত পথসভা শেষে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী আনিসুল হক।
উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি আনিসুল হক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামত ও সঠিক নেতৃত্বের প্রয়োজনে আসন্ন ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।