মহিলা আওয়ামীলী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

প্রকাশিত October 20, 2022
মহিলা আওয়ামীলী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে মহানগরীর মৌসুমী আবাসিক এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, রোকেয়া পদক ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদকপ্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন। সম্মানিত অতিথি ছিলেন যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ নেতা নাজমা হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি আছিয়া শিকদার, যুগ্মসাধারণ সম্পাদক জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক মাধুরী গুণ, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, নাজনীন আক্তার কণা, নাসরিন বেগম, শেলী রানী দেব প্রমুখ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি