মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জকিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত November 29, 2022
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জকিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার জকিগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পৌর মেয়র আব্দুল আহাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফরিদ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিভাকর দেশমূখ্য, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, ইউআরসি আবুল মাসুদ, আওয়ামী লীগ নেতা এম এ জি বাবর, নাসিম আহমদ, শিহাব আহমদ, ফয়জুর রহমান, কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক প্রমুখ।
সভায় বিজয় দিবস যথাযোগ্য মার্যাদায় উদযাপনের লক্ষ্যে ৬টি উপকমিটি গঠন করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি