মহান বিজয় দিবসে সিলেটে শ্রুতির আলোর মিছিল

প্রকাশিত December 17, 2017
মহান বিজয় দিবসে সিলেটে শ্রুতির আলোর মিছিল

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে শ্রুতি সিলেট প্রতিবছরের মতো আলোর মিছিল করেছে।
শনিবার সন্ধ্যায় আলোর মিছিলটি মহানগরীর পুরান লেন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সাধারণ সম্পাদক আব্দুল আলিম কিম, আনোয়ার হোসেন, সুকান্ত ভট্টাচার্য, সংগঠনের সমন্বয়ক সুমন্ত গুপ্ত, শ্রাবণ আচার্য, সন্দীপ রায় ও রকি দাস।