মহান বিজয় দিবস উপলক্ষে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর/১ পৌষ) সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ও কর্মকর্তাবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক সাঈদা পারভীন, নির্বাহী সচিব মো গোলাম আক্তার ফারুক, উপ নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার মো ইমরান হোসেন, পাবলিক রিলেশন অফিসার ইউনা আলম প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি