ক্রীড়া প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগরীর মল্লিকা আদর্শ সমাজকল্যাণ সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইটুলা কালাপাথর মাঠে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো সুমন আহমেদের উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন ও বিশিষ্ট সাংবাদিক সাদিকুর রহমান সাকী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মল্লিকা আদর্শ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল কাদির রুনা, সহসাধারণ সম্পাদক জালাল আহমেদ, ক্রীড়া সম্পাদক রুমান আহমেদ, আরিফ আহমেদ বাপ্পি, নূরুজ্জামান আহমেদ, ইমন আহমেদ, আকিব আহমেদ, জীবন আহমদ ও সামির আহমেদ।