মহানগর আ লীগ নেতা ছমির উদ্দিনের ইন্তেকালে আনোয়ারুজ্জামানের শোক

প্রকাশিত October 17, 2023
মহানগর আ লীগ নেতা ছমির উদ্দিনের ইন্তেকালে আনোয়ারুজ্জামানের শোক

সিলেট মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা, মাছিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী মোতাওয়াল্লি ছমির উদ্দিনের ইন্তেকালে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় আনোয়ারুজ্জামান চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি