মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় ফিৎরা সর্বোচ্চ ২৬৪০ ও সর্বনিম্ন ১১৫ টাকা

প্রকাশিত April 5, 2023
মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় ফিৎরা সর্বোচ্চ ২৬৪০ ও সর্বনিম্ন ১১৫ টাকা

প্রতিবছরের ন্যায় এবারও সিলেট মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা বিষয়ক সেমিনার ও স্থানীয়ভাবে ফিৎরার পরিমাণ নির্ধারণ করেছে।
ফিৎরা নির্ধারণ ও সেমিনার মঙ্গলবার, ৪ এপ্রিল মহানগর ইমাম সমিতির মধুবন সুপার মার্কেটে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মুফতিয়ানে কেরাম, উলামা মাশায়েখ, চিকিৎসক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবগণের সঙ্গে আলোচনা ক্রমে ও সিলেট মহানগরীর বিভিন্ন খুচরাবাজার যাচাই করে সবার সুবিধার্থে সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করে ফিৎরা ঘোষণা করা হয়।
জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর অন্যতম উপদেষ্টা দরগায়ে হযরত শাহজালাল (র) মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি এবং স্থানীয় মুফতিগণ ও আলেম-উলামার সঙ্গে আলোচনাক্রমে বাজার মূল্যায়ন করে সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ফিৎরার এ টাকা ঘোষণা দেন।
সংগঠনের মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করিম জালালী, সিলেট সরকারি আলিয়া মাদরাসার শিক্ষক মুফতি মাওলানা আব্দুল মুছাব্বির, দরগায়ে হযরত শাহজালাল (র) মাদরাসার মুহাদ্দিস আতাউল হক জালালাবাদী, সিলেট কেন্দ্রীয় জামে মসাজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান, নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসার মুফতি মাওলানা আবু সালেহ কুতবুল আলম, দারুস সালাম মাদরাসার সহকারী শায়খুল হাদীস মাওলানা মাসুক আহমদ সালামী, শায়খুল হাদীস মাওলানা আশরাফ আলী মিয়াজানী, ইমাম সমিতির সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার প্রিন্সপাল মাওলানা মিফতাহ উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন গাজী রহমত উল্লাহ, জামেয়া ইসলামিয়া পাঠানটুলার মুফতি মাওলানা মাহবুবুর রহমান নোমানী, নয়সড়ক মাদরাসার মুফতী মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।
সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ও প্রচার সম্পাদক মাওলানা মাসুম আহমমের যৌথ পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব।
সেমিনারে আগামী শুক্রবার জুম্মার বয়ানে পবিত্র শবেকদর ও ফিৎরা বিষয়ে আলোচনা করার জন্য সিলেটের ইমাম খতিবদের প্রতি আহবান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি