সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে মহানগরীর শাহপরান থানাধীন ২১ নম্বর ওয়ার্ডের হাতিমবাগ এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
থানা আমীর মু আনোয়ার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মু শাহেদ আলীর পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড সভাপতি হামিদ বখত মুহিন, সহসভাপতি মহসিন উদ্দিন, সেক্রেটারি মাজহারুল ইসলাম ও ২২ নম্বর ওয়ার্ড সভাপতি আবু হাসান। সংবাদ বিজ্ঞপ্তি