সিলেট মহানগরীর তেমুখীতে সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সিলেট ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে তেমুখী বাইপাস পয়েন্টে সুনামগঞ্জ সড়ক সংলগ্নে খাজা মহল মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে এই নতুন চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়।
উদ্বোধন পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও ডা মহি উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা নন্দন কুসুম দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা মো আলতাফ হোসেন ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদ আহমদ।
ফিতা কেটে এই নতুন চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা নন্দন কুসুম দাস ।
উদ্বোধনের দিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
শেষে দোয়া পরিচালনা করেন বড়গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম রব্বানী। সংবাদ বিজ্ঞপ্তি