মহানগরীর কাষ্টঘর থেকে ৩০৩২টি ইয়াবাসহ একজন গ্রেফতার

প্রকাশিত September 28, 2025
মহানগরীর কাষ্টঘর থেকে ৩০৩২টি ইয়াবাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট মহানগরীর কাষ্টঘর এলাকা থেকে ৩ হাজার ৩২ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাষ্টঘর এলাকায় সুইপার কলোনির পুরাতন ভবনের কাছে মো নয়ন হোসেন (১৭, পিতা মো দেলুয়ার হোসেন, হবিনন্দী, সিলেট) নামের একজনের নিকট থেকে ১৬টি নীল রঙের প্যাকেটে থাকা আনুমানিক ৯ লাখ টাকা মূল্যের এই ইয়াবা উদ্ধার ও তাকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ এসএমপির কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।