মহানগরীর আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসায় পুরস্কার বিতরণ

প্রকাশিত December 29, 2022
মহানগরীর আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসায় পুরস্কার বিতরণ

সিলেট মহানগরীর দরগামহল্লায় আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী বুধবার দুপুরে মাদরাসায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সময় টিভির বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামিয়া কাসিমুল উলূম দরগা মদরাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস মাওলানা আবদুর নূর শায়খে সদরঘাটি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসাইন, প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ ইয়াহইয়া মেহেদী ও পায়রা সমাজকল্যাণ সংঘের কোষাধ্যক্ষ নিয়াজ মো আজিজুল করিম।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্বারী মাওলানা ইমতিয়াজ উদ্দিন ফুয়াদের সভাপতিত্বে ও মাওলানা ফুজায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সেক্রেটারি মাওলানা মঈন উদ্দিন ফয়েজ, হাফিজ ফয়সাল আহমেদ, হাফিজ মাওলানা হাতে মাহমুদ, জামাল আবু নাসের, সুয়েব আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি