মহানগরীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 19, 2023
মহানগরীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগরীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে মহানগরীর রামেরদিঘির পাড়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ড্যাব সিলেট জেলার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ড্যাব সিলেট জেলা সভাপতি অধ্যাপক ডা নাজমুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা শাহরিয়ার হোসেন চৌধুরী।
তিনি বলেন, ছিন্নমূল মানুষের কল্যাণে বিএনপি কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন ডা অনিক, ডা আশফাক, ডা তাসকিফ, ডা আফতাব প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি