অনন্ত একতা যুব সংঘের ২৩তম বর্ষ উদযাপন উপলক্ষে সিলেট মহানগরীর কালীবাড়ী পয়েন্ট সংলগ্ন দিশারী স্কুল এন্ড কলেজর কালীবাড়ী ক্যাম্পাসে শ্রীশ্রী শ্যামা পূজার আয়োজন করা হয়েছে।
আগামী সোমবার, ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রতিমা স্থাপন এবং রাত ১০টা হতে পদাবলী কীর্তন ও পূজা শুরু হবে। পরদিন ২৫ অক্টোবর মঙ্গলবার থাকছে ভোর সাড়ে ৫টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬টায় উলুধ্বনি, শ্রীশ্রী চণ্ডীপাঠ, গীতাপাঠ, চিত্রাংকন ও আরতি প্রতিযোগিতা। এছাড়াও রয়েছে রাত ৮টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বস্ত্র বিতরণ ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার সকাল ১০টায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে।
শ্রীশ্রী শ্যামা পূজায় ভক্ত ও শুভানুধ্যায়ীদের আন্তরিক উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন অনন্ত একতা যুব সংঘের শ্যামাপূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দে।–সংবাদ বিজ্ঞপ্তি