জেসমিন মনসুর, লন্ডন, ইউকে : ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা মিয়া মনিরুল আলমের মৃত্যুতে গত ১০ সেপ্টেম্বর রাত ১১টায় ভার্চুয়াল স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা ও চ্যারিটি কোঅর্ডিনেটর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের যৌথ পরিচালনায় স্মরণসভায় মরহুম মিয়া মনিরুল আলমের জীবনের বিভিন্ন দিক ও কর্ম নিয়ে আলোচনা করেন গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের প্রেট্রন ড হাসনাত এম হোসেইন এমবিই, বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে স্পোর্টস মাউথ শাখার সাবেক সভাপতি মসুদ আহমেদ, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রেজারার এম জামাল হোসেন, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নূরুল ইসলাম, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েস্ট রিজিওনের সাবেক সেক্রেটারি সৈয়দ আবু সাঈদ আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী সীপার করিম, সাংবাদিক রাকিব রুহেল, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েলস রিজিওনের সাবেক সেক্রেটারি শাহ শাফি কাদির, সাবেক সেক্রেটারি রকিবুর রহমান, ট্রেজারার এ বি রুনেল, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রুউফ তালুকদার, সি পি এম ইউকের সেক্রেটারি সৈয়দ সায়েম করিম, সমাজসেবী মশাহিদুর রহমান, সমাজসেবী কদর উদ্দিন, মসুদ আহমেদ, সৈয়দ সায়ফুল আলম, আব্দুর রহিম রনজু, শিপন আহমেদ, রকিবুর রহমান, এ বি রুনেল, শামীম আহমেদ, আবুল হক, খায়রুল আলম, আলাউদ্দিন, রেফুল মিয়া, মোহাম্মদ বদরুল মনসুর, মরহুমের ভাই আব্দুল আজিজ, স্ত্রী বেগম রোকেয়া আলম , মেয়ে রেজিনা হামিদ ও শামিনা আবেদ ,ছেলে রুহুল আলম ও মহিব আলম, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজারের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সেলিম রেজা তরফদার, ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর।
দোয়া পরিচালনা করেন কার্ডিফ শাহজালাল মসজিদের ঈমাম ও খতিব মাওলানা কাজি ফয়জুর রহমান।