মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের ৩৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার মধ্যনগর প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটার আয়োজন করা করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায়ের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নাহিদ হাসান খান, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো জাহিদুল হক নাজমুল, উপজেলা আওয়ামী লীগের শ্রমসম্পাদক উপানন্দ সরকার, মধ্যনগর বি পি উচ্চবিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ রমাপদ চক্রবর্তী, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান ফারুকী, সমকাল প্রতিনিধি এনামুল হক এ্যানি, ডিএসবি সদস্য রাজু আহম্মেদ, টিটু তালুকদার, শরিফুল ইসলাম বাবু, সুমন সরকার ও স্বপন রাজ।
এছাড়া ফজিলাতুন্নেছা-হাজি মফিজ উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি জসীমউদ্দীন মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বই উপহার দেন।