মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অনিক তালুকদার (রত্ন) দুই উপজেলার গ্রীষ্মকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বড় গ্রুপের ‘দাবা’ খেলায় প্রথম স্থান অধিকার করেছে।
প্রতিযোগিতায় মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার কিশোর দাবাড়ুরা অংশ নেয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর/১০ আশ্বিন) ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্যামল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, অনিক তালুকদার (রত্ন) এবার সুনামগঞ্জ জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশি নিবে।