মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা যুবলীগের সহসভাপতি সনদ কুমার সরকার গ্রেফতার হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চামরদানী এলাকায় অভিযান চালিয়ে একটি মামলার {নং-৬(মধ্য), তারিখ-২৭/১১/২৪. ধারা-15(3)/25D The Special Powers Act,1974) সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সনদ কুমার সরকারকে আদালতে প্রেরণ করা হয়েছে।