বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার খুশী মোহন সরকার অবহেলিত মধ্যনগর উপজেলার উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
শুক্রবার, ৭ এপ্রিল মহানগরীর শিবগঞ্জ এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেটে বসবাসরত মধ্যনগরবাসীর সংগঠন মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি তার এ আগ্রহের কথা জানান।
সংগঠনের সভাপতি শিক্ষক আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের প্রাক্তন সভাপতি মো আব্দুর রাজ্জাক ও বিশিষ্ট সংগঠক কাসমির রেজা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক তাপস তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক ব্যাংকার মো আলমগীর, অর্থ সম্পাদক মো রেখাবুল আলম সায়েম, সহ অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন বাবু, কৃষি ও শ্রম সম্পাদক শাহজাহান কবির, সহকৃষি ও শ্রম সম্পাদক হিমাংশু সরকার রিংকু, শিল্প ও সংস্কৃতি সম্পাদক ব্যাংকার বিদ্যুৎ কুমার বিশ্বাস বাবলু, সহক্রীড়া সম্পাদক গোপাল সরকার, সহসমাজকল্যাণ সম্পাদক খোকন মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সালাম, সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক মো মহসিন, ধর্ম বিষয়ক সম্পাদক শিক্ষক হুমায়ুন কবীর, সহধর্ম বিষয়ক সম্পাদক দেব দুলাল চক্রবর্ত্তী, দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আউয়াল মিছবাহ, লেখক জেনারুল ইসলাম, রনদা প্রসাদ মল্লিক প্রমুখ। দোয়া পরিচালনা করেন সহসভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ নাজমূল হুদা। সংবাদ বিজ্ঞপ্তি