বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গত ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম শামীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, এই এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, রাস্তা, কালভার্ট ও সেতু সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ‘নৌকা’য় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে তিনি আহ্বান জানান।