মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম গ্রেফতার হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার দুগনই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এই গ্রামের মৃত মন্তাজ আলী আলীর ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক।
মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীনের দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।