মধ্যনগরে সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মতবিনিময়

প্রকাশিত November 19, 2025
মধ্যনগরে সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মতবিনিময়

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান মধ্যনগর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী মতবিনিময় করেছেন।
বুধবার (১৯ নভেম্বর/৪ অগ্রহায়ণ) দিনব্যাপী এই মতবিনিময়কালে তিনি দেশের প্রধান শত্রু দুর্নীতি বন্ধ করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট ও দোয়া কামনা করেন।
তিনি বলেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইসলামী শক্তিকে নিয়ে ‘দাড়িপাল্লা’র পক্ষে একটি নীরব বিপ্লব হবে। সংস্কার ও নতুন বাংলা বিনির্মাণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দাড়িপাল্লা’র বিজয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলা সভাপতি মো আবু তাহের, সাধারণ সম্পাদক আলী হোসেন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ও জামায়াতে ইসলামীর চামরদানী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড সভাপতি অমিতাভ রায় চৌধুরীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।