মধ্যনগরে মেধা বিকাশে ‘দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত December 13, 2025
মধ্যনগরে মেধা বিকাশে ‘দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত

মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় ও কলেজে দিশারী এডুকেশন ট্রাস্ট আয়োজিত ‘দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষঅ’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ১০০ পূর্ণমানের এ পরীক্ষায় অংশ নেয় মধ্যনগরসহ কয়েকটি উপজেলার ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ৪ শতাধিক শিক্ষার্থী। পরীক্ষার ফলাফল ২৮ ডিসেম্বর প্রকাশিত হবে বলে পরিচালনা পর্ষদ জানিয়েছে।
শিশুদের মেধা যাচাইয়ে এমন উদ্যোগকে শিক্ষার্থীদের অভিভাবকগণ স্বাগত জানিয়েছেন।
এদিকে শিক্ষার্থীদের মাঝে হালকা নাস্তা বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক। এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল ও যুগ্মআহ্বায়ক সাইদুর রহমান জিয়া।