ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে সীমান্ত অঞ্চলের বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২০ হাজার নকল ব্রান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় তিন মুদি দোকানি ও এক ব্যক্তিকে অনুমোদনহীন সিলিন্ডার গ্যাস ও পেট্রোল ব্যবসা করার দায়ে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান বুধবার সকালে উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের ঘিলাগড়া, বাঙ্গালভিটা ও দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের নতুন বাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আরমান হোসেন, উপজেলা অফিস সহকারী মো উজ্জ্বল ও এস আই সুভাষসহ পুলিশ সদস্যরা।
আটক করা বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান ব্যবসায়ীদের সতর্ক করে দেন, ভবিষ্যতে অবৈধ পণ্য পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।