মধ্যনগরে ভাদ্র পরিক্রমায় সম্মিলিত সৎসঙ্গের নানা কর্মসূচির আয়োজন

প্রকাশিত September 8, 2022
মধ্যনগরে ভাদ্র পরিক্রমায় সম্মিলিত সৎসঙ্গের নানা কর্মসূচির আয়োজন

ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৫তম জন্মতিথি ও মাসব্যাপী সৎসঙ্গ অধিবেশনের মাধ্যমে ভাদ্র পরিক্রমার সম্মিলিত সৎসঙ্গ অনুষ্ঠান ও অনুকূল ঠাকুরের চরণে ১৩৫টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
উপজেলা শাখা সৎসঙ্গের উদ্যোগে বুধবার বিকেলে মধ্যনগর ৮২গ্রামে শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন এলাকার কয়েকটি গ্রামের অনুকূল ভক্ত।
শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে প্রণামী নিবেদন, সান্ধ্যকালীন বিনতী প্রার্থনা, ধর্মগ্রন্থাদি পাঠ, ধর্মালোচনা, তাণ্ডবকীর্ত্তণ, মহাপ্রসাদ বিতরণ ও আলোকসজ্জার মধ্যদিয়ে সৎসঙ্গ অধিবেশনের সমাপ্তি হয়।
এ সময় প্রবীণ সৎসঙ্গীদের মধ্যে বক্তব্য দেন, এসপিআর করুণাসিন্ধু তালুকদার, স্বস্তোয়নী ব্রতধারী ডা অরুণ কুমার সামন্ত, ডা মহেন্দ্র সরকার খোকা, তরুণ কান্তি বর্ধ্বণ, রনধীর রায়, দেবদুলাল রায়, রনদা চক্রবর্ত্রী, মোহনলাল সরকার, অনুজ কান্তি সরকার, সুস্থির তালুকদার ও সুবির তালুকদার।