মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অনুসারী সংগঠন ক্ষেতমজুর সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহিদমিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তারা ভাটি এলাকাকে বন্যা পরবর্তী দুর্গত এলাকা ঘোষণা করা, লাগামহীন দ্রব্যমূল্য কমিয়ে আনা, খাল-বিল উন্মুক্ত করে দেওয়া, অবিলম্বে ভূমিহীনদের ভূমিদান, একশ দিনের কর্মসূচি চালুকরণ এবং যথোপযুক্ত ব্যক্তিকে বয়স্ক ও বিধবাভাতা প্রদানের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জয়কৃষ্ণ সরকার কলি, সাধারণ সম্পাদক কমরেড আব্দুল আওয়াল, কমরেড মো রমজান আলী মিয়া ও কমরেড মো ইসলাম উদ্দীন।