মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা শাখা সৎসঙ্গের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনূকূল চন্দ্রের ১৩৫তম জন্মমহোৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল শুক্রবার ভোরে ঊষাকীর্ত্তন, প্রাতঃকালীন ও সমবেত বিনতী প্রার্থনা, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, একক ও সম্মিলিত নৃত্য, মাতৃ সম্মেলন, মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যা বিনতী প্রার্থনা।
মহোৎসবে ঠাকুর অনূকূল চন্দ্রের অজস্র ভক্ত অংশ নেন। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।