মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছর ১৪৩৩ কে বরণ করা হয়েছে।
এ উপলক্ষে দিনভর কর্মসূচিতে ছিল শোভাযাত্রা, পিঠা উৎসব, নৃ-গোষ্ঠীর নৃত্যানুষ্ঠান, আলোচনাসভা ও কৃষিসহ নানা পণ্যের প্রদর্শনী।
উপজেলার সব বয়সী নারী, পুরুষ, শিশু, কিশোর, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও বিশিষ্টজনেরা বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন।