মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ইউনিয়ন যুবলীগের এক সদস্য গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনগত গভীররাতে মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুণ্ডা বাজার থেকে ইউনিয়ন যুবলীগের সদস্য মো রফিকুল ইসলাম কালা মিয়াকে গ্রেফতার করে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন গণমাধ্যমকে জানান, একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো রফিকুল ইসলাম কালা মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।