মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে ৪টি স্টিলবডি নৌকা বোঝাই বালুসহ ২৪ জন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সদর ইউনিয়নের জমশেরপুর ও উব্দাখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৬০০ ঘনফুট বালুসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু হয়েছে।