মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর থানার বিশেষ অভিযানে দণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা সুজিত তালুকদার (৪৮) গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টায় পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চাঁনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুজিত তালুকদার মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের ঘাসী গ্রামের মৃত সতীশ চন্দ্র তালকুদারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি কলমাকান্দা থানার একটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।